সুন্দরগঞ্জে জোব্বারের লাশের মূল্য আড়াই লাখ টাকা

উপজেলার সীচা গ্রামে অন্যের বাড়িতে কাঠ মিস্ত্রীর কাজ করতে গিয়ে বিদ্যুত্ স্পৃষ্টে নিহত জোব্বার (৩৫)’র লাশের মূল্য নির্ধারিত হলো আড়াই লাখ টাকা। জানা গেছে, গত শনিবার সীচা গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র কাঠ মিস্ত্রী আব্দুল জোব্বার প্রতিবেশী শামীম হোসেন প্রামানিকের বাড়িতে কাজ করতে গেলে বিদ্যুত্ স্পৃষ্টে গুরুতর আহত হয়। তাকে গাইবান্ধা সদর হাতপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। এদিকে নিহত জোব্বারের পরিবার তার মৃতকে রহস্যজনক বলে দাবি করে আইনের আশ্রয় নিতে চাইলে স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিরা সালিশের মাধ্যমে আড়াই লাখ টাকা রফাদফা করে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করেন। থানায় একটি ইউডি মামলা হয়েছে।