নাগরপুরে স্কুল ছাত্রীর ধর্ষক গ্রেফতার
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২১:৪৮
টাঙ্গাইলের নগরপুরে ১৪ বছরের দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহরণকারী ধর্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষা করার জন্য গতকাল মঙ্গলবার টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, উক্ত ছাত্রী গত ১৮ জুলাই সকালে স্কুলে যাওয়ার পথে মির্জাপুর উপজেলার উফুলকি গ্রামের বিমল ঘোষের পুত্র বিষন্নো ঘোষ ওরফে বিশু সহযোগীদের সঙ্গে নিয়ে অপহরণ করে বিশু তার নিজ বাড়িতে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অপহরণের পাঁচদিন পর মেয়েটিকে ধর্ষকের বাড়ি থেকে উদ্ধার করে ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ধর্ষিতার বাবা ৬ জনকে আসামি করে নাগরপুর থানায় মামলা দায়ের করেছে। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, মেয়েটিকে অপহরণের ৫ দিন পর মির্জাপুর থানার বিমল ঘোষের বাড়ি থেকে উদ্ধার করা হয়। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপহরণকারী ধর্ষক বিষন্নো ওরফে বিশুকে জেল হাজতে পাঠানো হয়েছে।