উখিয়ায় ৮৬৮০টি ইয়াবা ও কারসহ গ্রেফতার ২
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২১:৪৮
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা বিজিবির সদস্যরা গতকাল মঙ্গলবার ভোর ৬টায় সন্দেহজনকভাবে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার চট্ট-মেট্রো-ক-০২-১১৬২ গাড়িতে তল্লাশি চালিয়ে ৮৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় ইয়াবা পাচারে হাতেনাতে প্রমাণিত হওয়ায় টেকনাফ সাবরাং গ্রামের মৃত ছিদ্দিক আহমদের পুত্র মো. হারুন (৩০), হ্নীলা মৌলভীবাজার এলাকার মৃত নূরুল ইসলামের পুত্র মো. সাহেদকে (২৩) আটক করে তাদের ব্যবহূত গাড়িটি জব্দ করে বিজিবি। চেকপোস্টের সুবেদার নুরুল ইসলাম জানান, আটককৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।