ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতি রোধে সনাকের সভা
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২১:৪৯
“দুর্নীতিরোধে সক্রিয় হই এক সাথে” এই শ্লোগানকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে টিআইবির সহায়তায় গত মঙ্গলবার সনাক কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে এক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়। সনাকের তথ্য ও পরামর্শ বিষয়ক উপকমিটির সভাপতি এড. তারিক হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম ।
আলোচনায় অংশগ্রহণ করেন, সনাক সদস্য মোঃ আলী আকবর মজুমদার, এড. মোহাম্মদ আবু তাহের ও মোহাম্মদ আরজু, প্রশিকার এলাকা সমন্বয়কারী হুমায়ূন কবীর, শাপলার নির্বাহী পরিচালক এস এম শাহীন, ভরসার নির্বাহী পরিচালক মোঃ আলমগীর তালকুদার, উর্বর বাংলাদেশ এর নির্বাহী পরিচালক চন্দন কুমার দত্ত, মোঃ শফিকুল ইসলাম ব্রাঞ্চ ম্যানেজার আশা, এড. ফারহানা রব সাথী স্টাফ “ল” ইয়ার ব্র্যাক, মোঃ নূরে আলম সিদ্দিকী নির্বাহী পরিচালক নিরাপদ, ঈশার নির্বাহী পরিচালক শিবচরণ বিশ্বাস, ইসি বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মোঃ লুত্ফর রহমান।