সিরাজগঞ্জে সরকারি হলো একশ’ প্রাথমিক বিদ্যালয়
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২১:৪৯
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গা থানার ১০০টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তরিত হলো। গত ১০ জুলাইয়ে রাজশাহী বিভাগের পরিপত্র অনুযায়ী রায়গঞ্জ-সলঙ্গার সরকারিকরণ ১০০টি প্রাথমিক বিদ্যালয়গুলো হলো—আঙ্গারু, শলী সবলা, ক্ষিরতলা আদিবাসী, খৈচালা, মেহমানশাহী, ইচলা চান্দা, আকড়া, ইছিদহ-সাতকুশী, জামতৈল, বিষ্ণপুর, মোরদিয়া, বোয়ালিয়ার চর, অর্জুনী, গুনগাতি, জগন্নাথপুর, সোনাখাড়া, পূর্ব ফরিদপুর, চাঁদপুর, চরধুবিল, উত্তর আমশড়া, শিমলা, শ্রীরামেরপাড়া, রয়হাটী, ঝাপড়া, খোকশা হাট, চররতেলি জানা, ধুবিল মেহমান শাহী, আমশড়া, নলছিয়া, রৌহা রায়পুর, পশ্চিম চর ব্রহ্মগাছা, এরান্দহ মাঝিপাড়া, ধানগড়া মধ্যপাড়া, মনোহরপুর, মীরের দেউলমুড়া, ধর্মদাসগাতী, নলছিয়া, এলাঙ্গি, চরপাড়া, পশ্চিম মথুরাপুর, খারিজাঘুঘাট, হামিন দামিন, চকনুর, লক্ষীকোলা, বাসুদেবকোল, রান্ডিলা বাহাদুর, কালিপুর, ধুবিল কাটার মহল, হাসিল হোসেন, পশ্চিম আটঘড়িয়া, পশ্চিমপাড়া কুটারগাতী, পাইকড়া, মাটিকোড়া, ধামাইনগর উত্তর পাড়া, কালীয়াবাড়ী, পারকোদলা, গোতিথা, পূর্ব আটঘড়িয়া, কালিকাপুর, চকসুজাপুর, সরাই হাজীপুর, মৌহার, বেতুয়া উত্তরপাড়া, কুরচা, রৌহা, ভুইয়ট, শ্যামের ঘোন, বাশাইল, কুমাজপুর, খোর্দ্দরঘুনাথপুর, চকগোবিন্দপুর, চকসাত্রা, ইছলা দিঘর, সাতকুশী, দড়িপাড়া, মকিমপুর, হাটকান্দা, বিশ্বাসপাড়া, রামেশ্বর গাতী, রয়হাটি উত্তর পাড়া, মধ্যপাড়া ভরমোহনী, শ্যামনাই, নাড়ুয়া পশ্চিম পাড়া, চুনিয়াখাড়া, হবনগাতী, ডি-কে, ঝাপড়া মল্লিক চান, বেংনাই উত্তর পাড়া, হাজীপুর, চকদাদুর পাড়া, লাঙ্গলমোড়া, বন্দিহার, আলমচাঁদপুর, ঝাপড়া রাজিবপুর, রৌহা দক্ষিণপাড়া, মহেশপুর চক মথুর এবং দৈবগাতী। উল্লেখ্য, জাতীয়করণ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকগণ ১ জানুয়ারি/২০১৩ হতে সরকারি বেতন ভাতা পাবেন।