বড়াইগ্রামের যুথি এক মাসে উদ্ধার হয়নি
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২১:৫১
সিংড়া পৌরসভার চাঁদপুর মহল্লার মোখলেছুর রহমানের মেয়ে যুথি বেগম নিখোঁজের ১ মাস পরেও উদ্ধার হয়নি। ভিকটিমের মা বেবী বেগম বাদী হয়ে মোকাম নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে ৭ জনের নামে মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, যুথি বেগম ঘটনার প্রায় সাড়ে তিন মাস আগে স্থানীয় সংসদ সদস্যের নাটোরের বাসায় কাজ করত।
বিয়ের একমাস পরে সংসদ সদস্যের মোবাইল নম্বর সংগ্রহ করে দেয়ার কথা বলে একছাত্র গত ২৬ জুন হোয়াইট হাউজ ছাত্রাবাসে যেতে বলে। বিকেল ৩টার দিকে যুথি ছাত্রাবাসে গেলে আর ফিরে আসেনি। যুথি ফিরে না আসায় যুথির মা বেবী বেগম আদালতে মামলা দায়ের করেন। বেবী বলেন, আসামিরা হয়ত তার মেয়ের সর্বনাশ করে তাকে গুম করেছে।