মুক্তিযোদ্ধাদের সংশোধিত ডাটাবেইজ ওয়েবসাইটে

মুক্তিযোদ্ধাদের তথ্য সম্বলিত সংশোধিত ডাটাবেইজ তৈরি করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের সংশোধন আবেদনের প্রেক্ষিতে এ ডাটাবেইজ তৈরি করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গত ২৩ জুলাই থেকে শুরু হয়ে আগামী ২৮ জুলাই পর্যন্ত শুধু লাল মুক্তিবার্তার সংশোধিত ডাটাবেইজ মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.molwa.gov.bd -এ পাওয়া যাবে। সংশোধিত ডাটাবেইজ এর তথ্যে কোন ভুল থাকলে কম্পিউটার থেকে সংশোধিত ডাটাবেইজ ফরম প্রিন্ট করে তা পুনরায় সংশোধন পূর্বক আবেদনকারী নিজ স্বাক্ষর ও তারিখসহ ই-মেইলের মাধ্যমে info.molwa@gmail.com অথবা info@molwa.gov.bd ঠিকানায় অথবা সরাসরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ আবুল কাসেম তালুকদারের কার্যালয়ে (কক্ষ নং ৭০৯) জমা দিতে পারবেন। মৃত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে আইনানুগ ওয়ারিশগণ উক্ত ডাটাবেইজ ফরম পূরণ পূর্বক স্বাক্ষর করে একই প্রক্রিয়ায় জমা দিতে পারবেন। ২৮ জুলাইয়ের পর এ ডাটাবেইজ সংশোধনের কোন আবেদন গ্রহণ করা হবে না। শুধু লাল মুক্তিবার্তায় অন্তর্ভুক্ত মুক্তিযোদ্ধাদের তালিকার পর ক্রমান্বয়ে গেজেটে অন্তর্ভুক্ত মুক্তিযোদ্ধাদের তালিকা ও সনদপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হবে। -প্রেস বিজ্ঞপ্তি