সাফ প্রস্তুতি

নীল দলের কাছে হারলো লাল

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অনুশীলনরত খেলোয়াড়দের মধ্যে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে গতকাল বুধবার নীল দল ২-১ গোলে হারালো লাল দলকে। বিজয়ী দলের পক্ষে ওয়াহেদ ও সোহেল রানা গোল দুইটি করেন। অপরদিকে লাল দলের পক্ষে ব্যবধান কমান তকলিস। জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ বর্তমানে অনুশীলনরত ২৪ জন খেলোয়াড়কে নিয়েই ২৮ জুলাই থাইল্যান্ডে দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছেন। এখনো খেলার সময়সূচি ঠিক হয়নি। তবে দলটি দেশে ফিরে আসবে ৫ আগস্ট।