শাবির নতুন উপাচার্য
ড. আমিনুল হক
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২২:২২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. আমিনুল হক ভুঁইয়াকে নিয়োগ দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ তাকে শাবির নবম উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করেন। অধ্যাপক ড. আমিনুল হক ভুঁইয়ার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। নবনিযুক্ত উপাচার্য ড. আমিনুল হক নতুন দায়িত্ব পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।