মৃত্যুবার্ষিকী

এবিএম আব্দুল মজিদ কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মুখলিশপুর গ্রামের সাধারণ শিক্ষা ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক এবিএম আব্দুল মজিদের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার বাদ জুমা রাজধানীর আজিমপুর সরকারি কবরস্থান সংলগ্ন মসজিদে এবং বাদ আছর ধানমন্ডির ১৩ নম্বর রোডস্থ মরহুমের বাসভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মোস্তফা হারুন সাংবাদিক, লেখক ও অনুবাদক মোস্তফা হারুনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মোস্তফা হারুন ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর ৫২, দক্ষিণ বাসাবো ও ভোলার শিবপুরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সুলতানা রাজিয়া মুকুল বরিশাল থেকে প্রকাশিত দৈনিক শাহনামা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি, সাপ্তাহিক আলোকিত সময় ও দুর্নীতির সন্ধানে পত্রিকার গৌরনদী প্রতিনিধি ডা. মো. দেলোয়ার হোসেন সেরনিয়াবাতের বড় বোন সুলতানা রাজিয়া মুকুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের মরহুমার নিজ বাড়িতে দিনব্যাপী কোরানখানি, দোয়া-মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।