সেনাবাহিনীর তিনটি ঊর্ধ্বতন পদে রদবদল
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২২:৪৭
সেনাবাহিনীর তিনটি শীর্ষ পর্যায়ে রদবদল করা হয়েছে। গতকাল বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়। বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল মবিনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। ইআইএনসি মেজর জেনারেল হাবিবুর রহমানকে বেপজার চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়। এছাড়া লগ এরিয়ার জিওসি মেজর জেনারেল সিদ্দিককে এমআইএসটির কমান্ড্যান্ট পদে এবং বিগ্রেডিয়ার জেনারেল হামিদকে লগ এরিয়ার অফিসিয়েটিং জিওসি পদে বদলি করা হয়।