৫০ গজ দূরের আসামি ধরতে দুই ঘণ্টা!

আসামি ধরতে সাধারণত পুলিশের সময় লাগে। কারণ পুলিশের গড়িমসিতে হয়তো আসামি অপরাধ করে বহুদূর পালিয়ে যায়। তবে এরও একটা সীমা থাকে। কিন্তু যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হস্টনে এক আসামিকে ৫০ গজ দূর থেকে গ্রেফতার করতে দু্ই ঘন্টার বেশি সময় লেগেছে পুলিশের। খবর ইউপিআই ডটকমের। হস্টনের কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, জোনাথন রিচমন্ড (২৯) নামে একজনকে গ্রেফতারের কয়েকদিন পরে সে কারগার থেকে পালিয়ে যায়। বিকেল ৫টায় সে পালিয়ে যায়। এরপর তাকে সোয়া সাতটায় খুঁজে পায় পুলিশ। অথচ তাকে যে স্থানে পাওয়া যায় সেই স্থান কারাগার থেকে মাত্র ৫০ গজ দূরে। কারাগার কর্তৃপক্ষ বলছে, হয়তো সে মনে করেছিল যে আর কোনো কিছু হবে না। তাই সে নিশ্চিন্তেই ওখানে সময় কাটাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্য তার। তবে এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।