খুলনায় গুলি বোমার সরঞ্জামসহ দুইজন গ্রেফতার
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২২:৪৯
খুলনা মহানগরীর দৌলতপুর নতুন রাস্তার মোড় থেকে বন্দুকের দুই রাউন্ড গুলি ও বোমা তৈরির সরঞ্জামসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, নগরীর দক্ষিণ কাশিপুরের শহিদুল্ল¬াহর ছেলে শাহরিয়ার (২২) ও শাহপাড়ার জাকির হোসেনের ছেলে রাকিব (২০)। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আকতার হোসেন জানান, মঙ্গলবার ইফতারের পূর্ব মুহূর্তে নতুন রাস্তা মোড় থেকে সন্দেহজনকভাবে শাহরিয়ার ও রাকিবকে গ্রেফতার করা হয়। তাদের শরীর তল্লাশীর সময় গুলি ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়।