নাসিরনগরে দুই শিশুর করুণ মৃত্যু
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২২:৫৮
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আলিয়ারা গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে রহস্যজনকভাবে পানিতে ডুবে সম্রাট মিয়া (৫) ও তাজিম মিয়া (৩) নামের দুটি শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, মা রোমানা বেগম শাশুড়ির সঙ্গে ঝগড়ার জের ধরে দুই সন্তানকে পানিতে ফেলে দেন। সেই সঙ্গে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। তবে এলাকাবাসীরা কেউ কেউ ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসী, পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী মো. জামাল মিয়া জানান, আলিয়ারা গ্রামের আলী আকবরের স্ত্রী রোমেনা বেগম (৩০) মঙ্গলবার ইফতারের সময় শাশুড়ি আমেনা বেগমের সাথে পিঠা খাওয়া নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। এর জের ধরে গভীর রাতে পরিবারের অজান্তে দুই পুত্রকে বাড়ির পাশে পুকুরের পানিতে ফেলে দিয়ে রোমানা বেগম নিজেও আত্মহত্যার চেষ্টায় পানিতে ঝাঁপিয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়েন। পরিবারের লোকজন সাহরির সময় ঘরে তাদের না পেয়ে খোঁঁজাখুঁজি শুরু করে। পরে দেখতে পান পার্শ্ববর্তী পুকুরে দুই শিশুর লাশ ভাসছে ও পাশেই আহত রোমানা পড়ে আছেন। ঘটনার সময় স্বামী আলী আকবর বাড়িতে ছিলেন না।