নিজ থেকে মোবাইল রিচার্জের সেবা চালু করল গ্রামীণফোন
প্রকাশ : ২৫ জুলাই ২০১৩, ২০:৪৮
গ্রামীণফোন গ্রাহকদের জন্য নিজ উদ্যোগে মোবাইল রিচার্জ করার কিয়স্ক-ভিত্তিক সেবা বাণিজ্যিকভাবে চালু করেছে। ইস্টকমপিস স্মার্ট কার্ড (বাংলাদেশ) গ্রামীণফোনের সাথে এ কিয়স্ক-ভিত্তিক রিচার্জ সেবার ক্ষেত্রে ডিভাইস এবং সল্যুশন পার্টনার হিসেবে কাজ করছে। গ্রামীণফোন-এর চীফ মার্কেটিং অফিসার অ্যালান বঙ্কে এবং ইস্টকমপিস স্মার্ট কার্ড-এর চেয়ারম্যান ড্যানিয়েল হু গুলশানের গ্রামীণফোন সেন্টারে কিয়স্ক-এর উদ্বোধন করেন। এ সময় গ্রামীণফোন-এর হেড অব ডিস্ট্রিবিউশন আওলাদ হোসেন, হেড অব জিপি সেন্টারস ইফতেখার ইবনে জামান উপস্থিত ছিলেন। এ সেবার মাধ্যমে গ্রাহকরা নিজেই নিজের ফোনে নিরবচ্ছিন্নভাবে রিচার্জ সুবিধা গ্রহণ করতে পারবে। - প্রেস বিজ্ঞপ্তি