গাড়ি চাপায় হত্যা মামলা
সালমান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন
প্রকাশ : ২৫ জুলাই ২০১৩, ২১:০৩
মুম্বাইয়ের গাড়ি চাপা দিয়ে হত্যা মামলায় বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে মুম্বাইয়ের একটি আদালত। গত বুধবার মামলার শুনানির দিন ধার্য ছিল। প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এই তারকার। এদিকে সালমান আদালতে দোষী সাব্যস্ত না করার আবেদন জানিয়েছেন। খবর এনডিটিভির।
তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪(২) ধারায় অনিচ্ছাকৃত খুন, ২৭৯ ধারায় অবহেলাক্রমে খুন ও ৩৩৭, ৩৩৮, ৪২৭ ধারায় মামলা চলছিল। এগারো বছরের পুরনো এই মামলার রায় শোনাতে গতকাল বুধবার তাকে আদালতে হাজির হতে বলা হয়েছিল। এর প্রেক্ষিতে গতকাল সালমান আদালতে যায়। ধূসর শার্ট ও কাল ট্রাউজার পরেছিলেন সালমান। বসেছিলেন আসামিদের জন্য নির্ধারিত স্থানে।