ইরাকে জঙ্গি হামলায় পুলিশ ও সেনাসহ ২৩ জন নিহত

ইরাকের বিভিন্ন প্রদেশে বুধবার পৃথক জঙ্গি হামলায় ৯ পুলিশ এবং সেনাবাহিনীর ছয়জন নিহত হয়েছে। বাগদাদে পুলিশ স্টেশনে হামলার ঘটনায় ৯ পুলিশ সদস্য নিহত হয়। অন্য হামলাগুলোতে ৬ সেনাসহ ১৪ জন নিহত হয়।—খবর ডন ডটকমের। কর্মকর্তারা জানান, বাগদাদের উত্তরাঞ্চলীয় শহর মাসৌল থেকে ৬০ কিলোমিটার দক্ষিণের একটি পুলিশ স্টেশনে জঙ্গিরা বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলা চালায়। হামলার পর পর এ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেয়া হয়। তিকরিতে বাসে করে যাওয়ার সময় চার সেনাকে হত্যা করে বন্দুকধারীরা।