সংবাদ কণিকা

মেন্থল সিগারেট বেশি ক্ষতিকর ধূমপানের সময় মুখের ভিতর ঠাণ্ডা ভাব তৈরি করা সুগন্ধি মেন্থল সিগারেট অন্যান্য সিগারেটের চেয়ে আরো বেশি ক্ষতিকর। সমপ্রতি যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) করা এক গবেষণায় এই দাবি করা হয়েছে। এ কারণে এই সিগারেটের ওপর বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নিচ্ছে এফডিএ। পুঁদিনার গন্ধযুক্ত মেন্থল সিগারেট অন্যান্য সিগারেটের মতোই সমান বিষাক্ত। এটি পানের মাধ্যমে আসক্ত হওয়া অপেক্ষাকৃত সহজ, কিন্তু ছেড়ে দেয়া বেশ কঠিন।-বিবিসি শারীরিক সমস্যা দূরীকরণে... শারীরিক সমস্যার কারণে অনেকেই ঠিকভাবে হাঁটতে পারেন না। তাদের সাহায্য করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করছে নানারকম বায়োনিক লেগ। এসব প্রতিষ্ঠানের মতো যুক্তরাজ্যের রয়েল কলেজ অব আর্টের শিক্ষার্থীরাও এ রকম ব্যক্তিদের সাহায্য করতে তৈরি করেছে নতুন প্রযুক্তির এয়ারব্যাগের কাপড়। নির্মাতারা জানিয়েছেন, কাপড়টি পরীক্ষা করে দেখা হয়েছে। তারা বলেছেন, এ বিশেষ এয়ারব্যাগের কাপড়ের মাধ্যমে একজন ব্যক্তি বেশ স্বাভাবিকভাবেই হাঁটতে পারবেন।-বিবিসি বোয়িং নভোযানের ইন্টেরিয়র নাসার নভোচারীদের জন্য নতুন বাণিজ্যিক নভোযান ক্যাপসুলের ভেতরের গঠন দেখার সুযোগ করে দিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, নাসার জন্য নির্মিত এ নভোযানটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাতায়াতে ব্যবহূত হবে। -বিডি নিউজ