মৌলভীবাজার গ্যাস ক্ষেত্রের সামনে অবরোধ স্থগিত
প্রকাশ : ২৫ জুলাই ২০১৩, ২১:১৫
মৌলভীবাজার গ্যাস ক্ষেত্রের সামনে অবরোধ স্থগিত হয়েছে। সমঝোতার মাধ্যমে শেভরন ঠিকাদারদের দাবি মেটানোর প্রতিশ্রুতি দেয়ায় বুধবার এ অবরোধ তুলে নেয়া হয়। শেভরনের গ্যাসফিল্ডের ক্যাম্প অফিসে ঠিকাদারদের সঙ্গে গতকাল বিকালে এ নিয়ে বৈঠকে বিষয়টির ‘সাময়িক সমাধান’ হয়েছে। তবে অবরোধকালে গ্যাস উত্তোলন স্বাভাবিক ছিল।