ফের সরব রত্না

দীর্ঘদিন বিরতি আর সাংসারিক জটিলতা কাটিয়ে উঠে আবারো চলচ্চিত্রে সরব হয়েছেন অভিনেতী রত্না। ক্যারিয়ারকে আরো খানিকটা পোক্ত করতেই হাতে নিয়েছেন ছোট-বড় বাজেটের বেশ কটি চলচ্চিত্র। এর ভেতরে রয়েছে শাহিন সুমন পরিচালিত ‘সেদিন বৃষ্টি ছিল’ ছবিটি। অন্যদিকে সম্প্রতি আবার শুটিং শুরু করেছেন সত্যরঞ্জন রোমান পরিচালিত ‘পরান পাখি’ চলচ্চিত্রের শ্যুটিং। দুইটি ছবিতেই একেবারে দুই নবাগতর বিপরীতে অভিনয় করেছেন। রত্নার কথায়, ‘এখন নিজের চলচ্চিত্র নিয়ে আমি খুব সিরিয়াসলি এগুচ্ছি। সিনেমার স্ক্রিপ্ট খুব ভাল করে যাচাই বাছাই করে তবেই হাতে নিচ্ছি। আমার অভিনীত ‘পরান পাখি’ ছবিটির গল্পটি অসাধারণ। আমরা সপ্তাহখানেক শ্যুটিং করেছি। কয়েকদিনের মধ্যেই আবার সোনারগাঁওয়ে শ্যুটিং শুরু হবে।