স্নাতকোত্তর শেষপর্ব (নিয়মিত) কোর্সে ভর্তির সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শেষপর্ব (নিয়মিত) কোর্সে ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৮ আগস্ট হতে ২৬ আগস্ট পর্যন্ত ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে ভর্তি হওয়া যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল একথা বলা হয়। এসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট nubd.info,nuadmission.info এবং nuadmission.com/mf-adm থেকে জানা যাবে।