দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় মজবুত কাঠামো নির্মাণের তাগিদ
প্রকাশ : ২৫ জুলাই ২০১৩, ২১:৪৬
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় নদী ভাঙ্গন, সিডর ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় আরো মজবুত অবকাঠামো ও গৃহ নির্মাণ নিশ্চিত করতে মনিটরিং জোরদার করার সুপারিশ করা হয়েছে। গতকাল সংসদ ভবনে কমিটির সভাপতি এ বি এম আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, হাফিজ আহমদ মজুমদার, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, শেখ মুজিবুর রহমান, নাহিম রাজ্জাক এবং ফরিদুন্নাহার লাইলী সভায় অংশ নেন। বিগত ৪র্থ বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন এবং বিস্তারিত আলোচনা করা হয় বৈঠকে।
সভায় দেশের বিভিন্ন নির্বাচনী এলাকাভিত্তিক কাবিখা , টিআর জিআর ও ডেউটিন বিশেষ বরাদ্দ প্রদান সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন উপস্থাপন ও বিস্তারিত আলোচনা হয়। সভায় বিদ্যমান নীতিমালার আলোকে বিশেষ বরাদ্দ প্রদানের পরামর্শ দেয়া হয়। বিশেষ বরাদ্দ সংক্রান্ত আরো বিস্তারিত প্রতিবেদন আগামী বৈঠকে দাখিলের সুপারিশ করা হয়।
সভায় সিডিএমপি (কমেপ্রহেন্সিভ ডিজাস্টার মেনেজম্যান্ট প্রোগ্রাম) বাস্তবায়ন ও মনিটরিং সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন ও বিস্তারিত আলোচনা হয়। সিডিএমপি প্রোগ্রাম যথাযথ বাস্তবায়নে মনিটরিং জোরদারকরণের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া বর্তমান অর্থবছরে গ্রামীণ অবকাঠামো নির্মাণে মন্ত্রণালয়ের কর্ম পরিকল্পনা আগামী বৈঠকে কমিটিতে উপস্থাপনের নির্দেশনা দেয়া হয় এবং জনপ্রতিনিধিদের পরামর্শ কর্মপরিকল্পনায় অন্তর্ভূক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উল আলমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লি¬ষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।