ঘুম কম হলে ওজন বাড়ে

ঘুম আমাদের দৈনন্দিন জীবনের অংশ। ঘুম ছাড়া আমরা সুস্থ থাকতে পারি না। আর এই ঘুম নিয়ে বিশেষজ্ঞদের গবেষণার অন্ত নেই। সম্প্রতি ঘুম নিয়ে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন স্লিপ সেন্টারের গবেষকগণ একটি চমত্কার তথ্য দিয়েছেন। আর তা হচ্ছে যারা স্বাভাবিকের চেয়ে কম ঘুমান তাদের শরীরের ওজন বেড়ে যায়। মানব শরীরে এক ধরনের জিন রয়েছে যা ওজন বাড়ার জন্য দায়ী। কম ঘুমালে এই জিন বেশীক্ষণ কর্মক্ষম থাকে। ফলে ওজন বাড়ার ঝুঁকি থাকে। ওয়াশিংটন বিশ্ববিদ্যাল-য়ের বিশেষজ্ঞ নিউরোলজিস্ট ড. নাথানিয়েল ওয়াটসন গবেষণালব্ধ তথ্যের উল্লেখ করে বলেছেন, একজন সুস্থ পূর্ণ বয়স্ক লোকের দৈনিক কমপক্ষে ৭ ঘন্টা ঘুমানোর প্রয়োজন। তিনি আরও মনে করেন কম ঘুমালে আমাদের ওজন বাড়া সংশ্লিষ্ট জেনেটিক ফ্যাক্টরগুলো সক্রীয় হয়ে পড়ে। গবেষণায় আরও বলা হয়, রাতে যারা ৯ ঘন্টার বেশী ঘুমায় তাদের শরীরে ওজন বাড়ার প্রবণতা স্বাভাবিকের চেয়ে প্রায় অর্ধেক। ড. ওয়াটসন মনে করেন শরীরের ওজন বাড়ার জন্য মূলত: জেনেটিক কারণ, ডায়েট ও অন্যান্য কিছু ফ্যাক্টর দায়ী। বিশেষজ্ঞগণ এটাও উল্লেখ করেছেন, বেশী ঘুমালেই যে শরীর স্লিম হবে এমন নয়, তবে রাতে পর্যাপ্ত ঘুম, নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম বা সুইমিং এবং সুষম খাদ্য তালিকা অনুসরণ করে আমরা শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে পারি। লেখক : চুলপড়া, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ