সুন্দরগঞ্জে বিদ্যুতের মিটার না দেয়ায় খামারিরা বিপাকে

উপজেলায় পল্লী বিদ্যুত্ সমিতি পৃথকভাবে শিল্প মিটার না দেয়ায় শতাধিক খামারি বিপাকে পড়েছেন। জানা গেছে, উপজেলায় শত শত পোল্ট্রি মুরগি খামার গড়ে উঠলেও খামারগুলোতে বিদ্যুত্ না থাকায় মালিকরা দীর্ঘদিন পার্শ্ববর্তী সংযোগ নিয়ে তা ব্যবহার করে আসছে। পল্লী বিদ্যুত্ সমিতি পার্শ্বসংযোগ অবৈধ বলে প্রতি মাসে তাদের জরিমানাসহ বিল করে দিচ্ছে। অনেক পোল্ট্রি মালিক বিল পরিশোধ করতে হিমশিম খাওয়ায় পল্লী বিদ্যুত্ সমিতির নিকট শিল্প মিটার দাবি করে আবেদন করেন। আবেদনের দীর্ঘদিন অতিবাহিত হলেও মিটার না পাওয়ায় মালিকরা পোল্ট্রি খামার নিয়ে বিপাকে।