মাহীর রাজনৈতিক কার্যালয় থেকে কম্পিউটারের হার্ডডিস্ক চুরি

বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরীর মধ্য বাড্ডার রাজনৈতিক কার্যালয় থেকে কম্পিউটারের হার্ডডিস্ক ও সিসিটিভি ক্যামেরার প্যানেলের হার্ডডিস্ক চুরি হয়েছে। বিকল্পধারার দফতর সম্পাদক ও গবেষণা সমন্বয়ক ওয়াসিমুল ইসলাম গতকাল সোমবার রাজধানীর বাড্ডা থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, রবিবার বিকাল ৫টা থেকে সোমবার সকাল ১০টার মধ্যে মধ্য বাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের ১৫ তলায় সংসদ সদস্য মাহী বি চৌধুরীর অফিসে এই চুরির ঘটনা ঘটে। মাহীর ব্যবহূত ওই কম্পিউটারের হার্ডডিস্কে গুরুত্বপূর্ণ রাজনৈতিক গবেষণার দলিলপত্র সংরক্ষিত ছিল।