নাজিমউদ্দিন কলেজে ১৩ প্রভাষক পদ শূন্য

সরকারি নাজিমউদ্দিন কলেজের ৮ বিভাগে প্রভাষকের ১৩টি পদ বর্তমানে শূন্য। পদগুলো শূন্য থাকায় ছাত্র- ছাত্রীদের বিশেষ করে কলা বিভাগের শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। কলেজটিতে ৭ সহস্রাধিক শিক্ষার্থী রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে সরকারি এ কলেজটিতে ইংরেজি ও বাংলা বিভাগে ৩টি করে প্রভাষকের ৬টি পদ শূন্য রয়েছে। অর্থনীতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ২টি করে ৪টি প্রভাষকের পদ শূন্য। এ ছাড়া রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও ভূগোল বিভাগে একটি করে ৩টি প্রভাষকের পদ শূন্য।