সুজিত পালিতের প্রকৃত খুনীদের গ্রেফতার দাবি

চট্টগ্রামের সিআরবিতে ছাত্রলীগ-যুবলীগের গোলাগুলিতে নিহত সাজু পালিতের প্রকৃত খুনীদের গ্রেফতার করা হচ্ছে না বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে নিহত সাজুর মা মিনতি পালিত এ অভিযোগ করেন। তিনি বলেন, পুলিশ তার ছেলের প্রকৃত খুনী অজিত বিশ্বাসকে এখনও গ্রেফতার করেনি। সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলা তুলে নিতে সাজু পালিতের পরিবারকে অব্যাহতভাবে হুমকি দিচ্ছে। প্রসঙ্গত, গত ২৪ জুন টেন্ডারবাজিকে কেন্দ্র করে সিআরবি এলাকায় যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাজু পালিত ও আরমান নামে এক শিশুর মৃত্যু হয়।