মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ২৫ জুলাই ২০১৩, ২২:৪৬
আব্দুল মতলেব ভূঞা
সাবেক এমপিএ ও পার্লামেন্টারিয়ান আব্দুল মতলেব ভূঞার ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের রায়পুরাস্থ বাসভবন মেহের হাউজ, শ্রীরামপুর বাজার মদিনা মসজিদ, সেরাজনগর এতিমখানা, রায়পুরা বাজার জামে মসজিদ, মেথিকান্দা রেলওয়ে জামে মসজিদ এবং মিরপুরস্থ ১১নং সেকশনের বাসভবনে আজ বাদ আছর দোয়া, মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
হোসনে আরা বেগম
সাবেক ফিফা রেফারি ও বাফুফে রেফারিজ কমিটির অন্যতম সদস্য মো. জহিরুল হকের স্ত্রী হোসনে আরা বেগম পারুলের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে গ্রামের বাড়িতে মাদ্রাসায় এতিম ছাত্রদের ইফতার ও মোহাম্মদপুর ১/১০, বাবর রোডের মেট্রোপলিটন হাউজিংয়ের বাসভবনে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।