শোক সংবাদ
প্রকাশ : ২৫ জুলাই ২০১৩, ২২:৪৬
মো. আনোয়ার হোসেন
ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক পরিদর্শক ও কাঠালিয়া উপজেলার লেবুবুনিয়া গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেন (৭০) গতকাল সকালে ঢাকার বাসভবনে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী ও ১ মেয়ে রেখে গেছেন।
জাহানারা বেগম
ভোলার বোরহান-উদ্দিন উপজেলার পৌর বাজারের সাবেক ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম আলহাজ্ব ফরহাদ হোসেন মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৭২) গত বুধবার বড়মানিকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শাহ মোহাম্মদ ইছহাক
টেকনাফ উপজেলার হ্নিলা আল-জামিয়াতুল ইসলামিয়া দারুস সুন্নাহর শায়খুল হাদিস পীরে কামেল আল্লামা শাহ মোহাম্মদ ইছহাক (৯৭)। গত বুধবার চট্টগ্রামের এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৯ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য ছাত্র ও ভক্ত-মুরিদান রেখে যান। গতকাল হ্নিলা আল-জামিয়াতুল ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শেখর চৌধুরী
ময়মনসিংহ জেলা শাখার ঐক্য ন্যাপের সভাপতি ও ময়মনসিংহ জেলা প্রেসক্লাবের সদস্য শেখর চৌধুরী গতকাল হূদক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার মৃত্যুতে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল্লাহ তারেক গভীর শোক প্রকাশ করেছেন।
শৈবাল বড়ুয়া
চট্টগ্রামের রাউজান পশ্চিম আধার মানিক গুজরা রামমোহন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, আছদগঞ্জ শুঁটকি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও নগরীর হেমসেন লেইন নিবাসী শিক্ষানুরাগী শৈবাল বড়ুয়া রানা (৫০) গত মঙ্গলবার হূদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মিরাজ আলী
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক আরজ আলীর বড় ভাই ও সুসঙ্গ মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলামের পিতা আলহাজ্ব মিরাজ আলী (৯৭) বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৫ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী গভীর শোক প্রকাশ করেছেন।
বদরুন্নাহার রুবী
ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান, সমাজসেবক ও গণযোগাযোগ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শিক্ষাবিদ আব্দুর রহমানের স্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের প্রয়াত সংসদ সদস্য এ্যাডভোকেট লুত্ফুল হাই সাচ্চুর ছোট বোন বদরুন্নাহার রুবী (৬২)। গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্ল¬াহি.... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ১ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।