মাথা ব্যথা ও দাঁতের সমস্যা
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ১৬:৪১
অধ্যাপক ডা: অরূপ রতন চৌধুরী
বিভাগীয় প্রধান, ডেন্টেষ্ট্রি বিভাগ
বারডেম, ইব্রাহীম মেডিকেল কলেজ
চেম্বার:১৫/এ গ্রীন স্কয়ার
গ্রীন রোড, ঢাকা
কথায় বলে যার মাথা আছে তার ব্যথা ও আছে। অর্থাত্ মাথা থাকলে ব্যথাও থাকবে। বিজ্ঞানীদের মতে মাথার ব্যথা অন্যান্য কারণে হতে পারে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বেশীর ভাগ মাথা ব্যথার কারণ শুধুমাত্র মাথার অসুস্থতার কারণেই হয় তা সঠিক নয়। শরীরের অন্যান্য অঙ্গ প্রতঙ্গের অসুস্থতার কারণেও মাথা ব্যথা হতে পারে। উদাহরণস্বরূপ নাক, কান, গলা অথবা মুখের ভিতরের বিশেষ কোনো রোগের কারণে মাথা ব্যথা হতে পারে। মুখের ভিতরের যে সব কারণে মাথা ব্যথা হতে পারে সেগুলোর মধ্যে মাড়ির প্রদাহ বা পেরিওডেন্টাল ডিজিজ ও দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজ-এর প্রদাহ জানিত রোগ পালপাইটিস ও আক্কেল দাঁত বা
উইজডম দাঁতের অসমান অবস্থানের কারণে জটিলতা, মুখের ভিতরের বিভিন্ন ধরণের ক্ষত বা ঘা, আঘাত জনিত কারণে চোয়ালের বা দাঁতের ফ্রেকচার বিভিন্ন ধরণের মিছ এবং টিউমার। দাঁতের ও মুখের এই ধরণের রোগ বা অসুস্থতা অনেক সময় কানে বা গলার ব্যথার কারণ হতে পারে। তবে বিশেষ যে একটি রোগ-এর কারণে মাথার ব্যথা বেশী হয় সেটি হলো উইজডম দাঁত বা আক্কেল দাঁতের বেয়াক্কেল অবস্থানের কারণে। অর্থাত্ আক্কেল দাঁত তার সঠিক অবস্থানে না থেকে বাঁকা হয়ে কখনো পাশের দাঁতের উপর চাপ সৃষ্টি করে কখনও বা বাঁকা অবস্থানের কারণে উপরের দিকে বেরিয়ে আসতে না পেরে স্থানীভাবে প্রদাহ সৃষ্টি করে। এছাড়া বাকা বা অসমান অবস্থানের কারণে পাশের দাঁতে দন্তক্ষয় জনিত প্রদাহ (পালপাইটিস) থেকেও মাথা ব্যথা হতে পারে। আরও একটি বিশেষ কারণে মাথা ব্যথা হতে পারে সেটা হলো ট্রাইজিমিনাল নিউরেলজিয়া। যা স্নায়ু রোগ হিসেবেই চিহ্নিত, কিন্তু এক্ষেত্রেও প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে যদিও তা কয়েক সেকেন্ডের জন্য। তাছাড়াও মাথা ব্যথার আরও কিছু কারণ আছে যা অন্যান্য বিশেষজ্ঞ চিকিত্সকরা ব্যবস্থাপত্র দিয়ে থাকেন।
এ প্রসঙ্গে একজন রোগীর কথা বলা প্রয়োজন, তাঁর দীর্ঘদিন যাবত্ মাথা ব্যথা নিয়ে বিখ্যাত বিশেষজ্ঞ সব ডাক্তারের কাছে পরামর্শ নিয়েই চলছেন কিন্তু মাথা ব্যথা কমার কোন লক্ষণ দেখা যায় না। রোগ নির্ণয় এর যত রকম মাধ্যম আছে। এমনকি
এমআরআই আর সিটিস্ক্যান পর্যন্ত করা হয়েছে, কিছুইতে কমছে না। ব্যথার ওষুধ খেয়ে খেয়ে তিনি ইতিমধ্যে দেহের অনেক ক্ষতি করেছেন বিশেষতঃ লিভারের সমস্যা দেখা দিয়েছে। কোনোভাবেই যখন তার মাথা ব্যথা কমছে না তখন প্রতিবেশী একজনের পরামর্শে দাঁতের ডাক্তারের কাছে আসেন কারণ সেই প্রতিবেশী ভদ্রলোক একই কারণে একজন ভুক্তভোগী। পরবর্তীতে তার দাঁতের ডাক্তার এক্সরের মাধ্যমে সনাক্ত করেন একটি আক্কেল দাঁতের অসমান অবস্থানকে। আক্কেল দাঁতের এই বাকা অবস্থানের কারণে পার্শ্ববর্তী দাঁতের উপর ক্রমাগত একটি চাপ সৃষ্টি সেই সাথে ঐ স্থানে দীর্ঘদিনের ডেন্টাল ফ্লক জমা থাকার কারণে সৃষ্ট ডেন্টাল ক্যারিজ জনিত পালপাইটিসই ছিলো তার দীর্ঘদিনের মাথা ব্যথার মূল কারণ। পরবর্তীতে তার সেই আক্কেল দাঁতের উত্পাটন ও ডেন্টাল ক্যারিজ আক্রান্ত দাঁতের রুট ক্যানেল চিকিত্সাই তাঁকে মাথা ব্যথা থেকে মুক্ত করে। এমন অনেক ঘটনাই মানুষকে মাথা ব্যথা থেকে রেহাই দিতে পেরেছে। তাই মাথা ব্যথার কারণ বের করতে একজন রোগীর সম্পূর্ণ ইতিহাস যেমন জরুরী তেমনি মুখের ভিতরকার সকল দাঁতের সুস্থতা ও সেই সাথে মাড়ি ও পারিপার্শ্বিক স্বাভাবিক অবস্থাও নিশ্চিত কথা প্রয়োজন। এ প্রসঙ্গে বলা প্রয়োজন, আমরা অনেক সময়ই মুখের ভিতরের অবস্থা খালি চোখে দেখে নিরুপন করতে পারি না তাই প্রয়োজন হয় একে সুক্ষভাবে পরীক্ষার -নীরীক্ষার মাধ্যমে সনাক্ত করণ। তবে সাধারণ এই মাথা ব্যথা থেকে মুক্ত থাকতে আমাদের নিয়মিতভাবে দাঁতের
যত্ন যেমন নিতে হবে তেমনি
বছরে অন্তত ২ বার একজন
ডেন্টাল সার্জনকে দিয়ে মুখ ও
দাঁত পরীক্ষা করাতে হবে এবং ক্যারিজ, মাড়ির প্রদাহ ও মুখের ক্ষত বা ঘা এর মত রোগকে গুরুত্ব সহকারে ফিলিং স্কেলিং ও কারণ সমূঁহেকে নির্মূল করতে হবে। তাহলে মাথা ব্যথা যেমন থাকবেনা তেমনি অন্যান্য সমস্যা থাকবেন।