সিসিডিবির লাইট হাউস প্রকল্প

জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির লাইট হাউস প্রকল্পের মাধ্যমে বলেশ্বর ও বিষখালী নদী বেষ্টিত সমুদ্র উপকূলীয় পাথরঘাটার চরলাঠিমারা ও পদ্মা গ্রামে গত রবিবার সিসিডিবির দলীয় সদস্যদের মাধ্যমে রোপণ করা হয়েছে গুচ্ছ মূল জাতীয় বৃক্ষ খেজুর, তাল, পাম ও গোল পাতা। বিষয়টির গুরুত্ব উপলব্দি করে শতশত নারী-পুরুষ ও ছাত্র-ছাত্রী সতঃস্ফুতভাবে রোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। সিসিডিবির লাইট হাউস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মাহাবুবুর রহমান জানান, ২০১৩ সালে ২০ মণ খেজুরের বীজ, ১০ হাজার গোলপাতা, ৫০ হাজার তালের বীজ ও প্রাথমিক অবস্থায় ১ হাজার পামের বীজ রোপণ করতে সক্ষম হবে। এতে করে উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে বলে তারা মনে করেন —শফিকুল ইসলাম খোকন, পাথরঘাটা (বরগুনা)