শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার জন্য গাইবান্ধায় প্রশিক্ষণ

গাইবান্ধায় রংপুর জেলার সদর ও তারাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত সদস্যদের (উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইচ চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান) ৩ দিনব্যাপি এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় স্ট্রেংদেনিং ডেমোক্রেটিক লোকাল গর্ভানেন্স (এসডিএলজি) প্রকল্পের আওতায় এসকেএস ফাউন্ডেশন এ প্রশিক্ষণের আয়োজন করে। গত রবিবার এসকেএস-এর গাইবান্ধার রাধাকৃষ্ণপুর ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন রংপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাছিমা জামান ববি। এসময় উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাসুদ নবী মুন্না ও তারাগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইচ চেয়ারম্যান মোমেনা খাতুন। “সেবা প্রদান ও পরিবীক্ষণ, আংশগ্রহণমূলক কৌশলগত পরিকল্পনা এবং আর্থিক ব্যবস্থাপনা ও রাজস্ব আয় বৃদ্ধি” বিষয়ে এ প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী মো. ইসমাইল হোসেন, সহ-সমন্বয়কারী বিকাশ কুমার বিশ্বাস ও আবু সাঈদ সুমন। গত মঙ্গলবার সমাপনী দিনে প্রশিক্ষণ শেষে বিভিন্ন বিষয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, আব্দুর রউফ, জাহেদা বেগম ও খালেদা বেগম এবং তারাগঞ্জ উপজেলার ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়, মোবারক হোসেন প্রামাণিক, আব্দুল মান্নান প্রামাণিক, রেহেনা বেগম, আফরোজা বেগম, মোসলেমা বেগম ও আল্পনা রানী।