মিঠাপুকুরে ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে আনার উদ্যোগ

মিঠাপুকুর উপজেলায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করার লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার বড় মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামছুল হক তালূকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির রংপুর জেলা ব্যবস্থাপক মাজেদুল হক সরকার, সোশ্যাল কমিউনিকেটর মিনহাজুল আলম, ফিল্ড কো-অর্ডিনেটর সুশীল কুমার বিশ্বাস, জেলা ব্যবস্থাপক মৌলুদা আক্তার, প্রধান শিক্ষক খায়রুজ্জামান সরকার, আমিনুল ইসলাম, রামকৃষ্ণ রায়, প্রণয় কুমার সরকার প্রমুখ।