এই ঈদে বহুরূপী হাসিন!
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ১৭:০০
ভিট-চ্যানেল আই টপ মডেল হাসিনকে এবারের ঈদে টিভি পর্দায় খুব ভালোভাবেই দর্শকরা পাবেন। কেননা, এই ঈদে তার অভিনীত প্রায় ৬টি নাটক প্রচার হবে ভিন্ন ভিন্ন চ্যানেলে। শুধু নাটকই নয়, বেশকিছু চ্যানেলের ঈদ আয়োজনে নাচের অনুষ্ঠানেও অংশ নিয়েছেন তিনি। নাচের বাইরে অনেকগুলো ঈদ ম্যাগাজিন অনুষ্ঠানেও দেখা যাবে।
হাসিন বলেন, ‘এবারের ঈদে চ্যানেলগুলোতে ঈদের আগের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত ভিন্ন ভিন্ন চ্যানেলে আমাকে দর্শকরা নিয়মিতই দেখতে পাবে। নাটকও প্রচার হবে প্রায় ৬টার মতো। নাচ, ম্যাগাজিনসহ ভিন্ন ভিন্ন বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিয়েছি। আগামী ঈদে এর চেয়েও বেশি কাজ প্রচার হবে আশা করছি। এখন চেষ্টা করছি কাজের মান ধরে রাখতে। আশা করি দর্শকরা আমার কাজ পছন্দ করবে।’