স্পেনে দুর্ঘটনা কবলিত ট্রেনের চালককে গ্রেফতার করেছে পুলিশ
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ২০:৫৫
স্পেনে দুর্ঘটনা কবলিত ট্রেনের চালককে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্তের স্বার্থে তাকে হাসপাতালেই আটক করে পুলিশ। তবে তার নাম এবং পরিচয় প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার রাজ্যের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার কারণ নির্ধারণ করার সময় এখনও হয়নি। কয়েকটি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে ২১৮ জন যাত্রী ও ৪ জন ক্রু নিয়ে ট্রেনটি নির্ধারিত গতির প্রায় দ্বিগুণগতিতে চলছিল। স্পেনে বুধবারের ওই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৮০ জন যাত্রী নিহত হয়, মারাত্মক আহত হয় আরো ১৭৮ জন।