ডিসেম্বরে আবারো অনশনের ঘোষণা আন্না হাজারের

ভারতের দুর্নীতি বিরোধী আন্দোলনকারী আন্না হাজারে জনলোকপাল বিলের দাবিতে আবারো অনশন ধর্মঘট করার ঘোষণা দিয়েছেন। চলমান জনতন্ত্র যাত্রায় এ ঘোষণা দিয়ে তিনি বলেন, জনলোকপালের দাবিতে ডিসেম্বরে দিল্লির রামলীলা মাঠে আবারো অনশন করা হবে। এবারের অনশনে স্লোগান হবে, ‘জনলোকপাল আনো অথবা বেরিয়ে যাও’।—খবর এনডিটিভির।