গোবিন্দগঞ্জে রিবন পদ্ধতিতে পাট পচন প্রদর্শনী
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ২১:১৪
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে রিবন পদ্ধতিতে পাট পচনে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ এই প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ফকু, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আরজু মনোয়ারা ইডেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েব আলীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। যে কারণে এ বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে উপজেলার ১৭ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩শ’ ৬টি রিবনার দেয়া হয়েছে।