রিকশাচালকের মৃত্যু
রায়পুর থানার এসআই কনস্টেবল ক্লোজ
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ২১:১৪
পুলিশ হেফাজতে জয়নাল আবেদিন (৩২) নামের এক রিকশাচালকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল হক ও কনস্টেবল মফিজ উদ্দিনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। একটি মামলায় গ্রেফতারের পরদিন ১২ জুন সকালে রায়পুর থানা হাজতে জয়নাল আবেদিন মারা যায়। জয়নাল আত্মহত্যা করেছে থানা পুলিশ বললেও নিহতের স্বজনরা নির্যাতন করে জয়নালকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে ঘটনার দিন যানবাহন ভাংচুরসহ সড়ক অবরোধ করেছিল। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী জানান, জয়নালের মৃত্যুর ঘটনাটির বিষয়ে বিভাগীয় তদন্ত চলছে।