বানারীপাড়ায় জাসদ নেতার খুনীদের শাস্তি দাবিতে মানববন্ধন

বানারীপাড়া উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হুমায়ূন কবিরের খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে জাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার সকালে অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল ইসলাম মীরন, সহ-সম্পাদক সালাউদ্দিন সানা, বানারীপাড়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনিচুর রহমান, নিহত হুমায়ূন কবিরের ছোট ভাই সৈয়দ তরিকুল ইসলাম, জাসদ ছাত্রলীগের বিএম কলেজ শাখার সভাপতি সিদ্ধার্থ মণ্ডল প্রমুখ। গত ১৯ জুলাই জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে খুনীরা প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। বক্তারা এ নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন। বক্তারা আরো বলেন, খুনীদের গ্রেফতারে পুলিশ নীরব ভূমিকা পালন করছে।