বিসিএস’র সংশোধিত ফলাফল পুনর্বিবেচনার দাবিতে আদিবাসীদের মানববন্ধন
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ২১:১৭
৩৪তম বিসিএস প্রিলিমিনারীর সংশোধিত ফলাফলে বঞ্চিত আদিবাসী শিক্ষার্থীদের ফল পুনর্বিবেচনার দাবিতে আদিবাসী স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটির (আসারু) উদ্যোগে নগরীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত বৃহস্পতিবার আসারুর সভাপতি বিপ¬ব বাস্কে, সাধারণ সম্পাদক সুবাস মূর্মূ, সাসু প্রতিনিধি প্রদীপ হেম্ব্রম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, গত ৮ জুলাই ৩৪তম বিসিএস প্রিলিমিনারীর ফল প্রকাশ করা হয়। যেখানে ১২০৩৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। কিন্তু আন্দোলনের প্রেক্ষিতে ১৪ জুলাই দ্বিতীয় দফায় সংশোধিত ফলাফলে পূর্বের ১২ হাজার ৩৩ জনকে বহাল রেখে পরবর্তীতে আরো ৩৪ হাজার ২১৭ জনসহ মোট ৪৬ হাজার ২৫০ জনকে উত্তীর্ণ করা হয়।