সোনারগাঁওয়ে সরকারি গাছ কেটে নিল ইউপি চেয়ারম্যান
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ২১:১৯
উপজেলার শম্ভুপুরা ইউপির একরামপুর এলাকার রাস্তার দু’পাশের সরকারি গাছ বনবিভাগের অনুমতি ছাড়াই কেটে নিল ইউপি চেয়ারম্যান। বৃহস্পতিবার দুপুরে গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হোসেনপুর ভূমি অফিসের নায়েব ও সহকারী নায়েব। জানা গেছে, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের রাস্তার দু’পাশের সরকারি গাছগুলো বনবিভাগের অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যান আঃ রব তার লোকজন দিয়ে কেটে নেয়ার সংবাদ পেয়ে হোসেনপুর ভূমি সহকারী কর্মকর্তা ও উপ-সহকারী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছগুলো উদ্ধার এবং উপজেলা সহকারী কর্মকর্তা ভূমি কে.এম. আল-আমিনের বরাবর একটি লিখিত প্রতিবেদন দাখিল করেন। এব্যাপারে চেয়ারম্যান আঃ রব জানান, জনগণ ও যানবাহন চলাচলের সুবিধার্থে রাস্তার দু’পাশের গাছের ডাল কাটতে বলা হয়েছে। তবে আমি কোন সরকারি গাছ কাটিনি।