জগন্নাথপুরে জলমহাল দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ২১:৪৬
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় জলমহাল দখল সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ছুরুক মিয়া (২২) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। এদের মধ্যে গুরুতর আহত তছদ্দর আলী, হোসাইন আহমদ, আব্দুর রশিদ, হানিফ মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, হাড় গ্রামের আলতা মিয়া ও একই গ্রামের কয়ছর রশিদের মধ্যে স্থানীয় বাগাজোড়া জলমহাল দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সংঘর্েষ নিহত ছুরুক মিয়া হত্যাকারীরা ঘটনার পর পর এলাকা ছেড়ে পালিয়ে গেছে। খবর পেয়ে এএসপি সার্কেল রুহুল আমীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।