রাজশাহীতে জামায়াত শিবিরের ১৬০ কর্মীর বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ২১:৪৬
রাজশাহীতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগে জামায়াত-শিবিরের ১৬০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক আফাজ উদ্দিন বাদি হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে মামলাটি দায়ের করেন।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া বলেন, বৃহস্পতিবার নগরীর রাণীবাজার এলাকায় বিক্ষোভ মিছিল থেকে জামায়াত-শিবির কর্মীরা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটায়। সে জন্যই মামলাটি দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, ভোটার তালিকা থেকে যুদ্ধাপরাধের মামলায় সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের নাম বাদ দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার জামায়াত-শিবির নগরীতে বিক্ষোভ মিছিল বের করে।