কাঠালিয়ায় ইউনিয়ন জেপির ইফতার মাহফিল

কাঠালিয়া সদর ইউনিয়ন জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে ইফতার মাহফিল গতকাল শুক্রবার বাদ আছর সদর ইউনিয়ন জেপির দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আহবায়ক সাবেক প্রধান শিক্ষক মোঃ ফোরকান মিয়ার সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টি জেপির আহবায়ক মোঃ এনায়েত হোসেন খসরু। বিশেষ অতিথি ছিলেন জেপি উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান দুধা। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন জেপির যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান মধূ সিকদার, জাতীয় যুব সংহতির উপজেলা আহবায়ক মোস্তাফিকুর রহমান সেন্টু, উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ মামুন হাওলাদার, উপজেলা শ্রমিক পার্টির আহবায়ক মোঃ জাকির হোসেন মজনু, জাতীয় ছাত্র সমাজ উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী হাসান মিতু পঞ্চায়েত, ছাত্র সমাজের নেতা কামাল সিকদার প্রমুখ।