মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ২২:৪৪
মোহাম্মদ সালাহউদ্দিন ফারুক
আজ ২৭ জুলাই মধুমিতা প্রেক্ষাগৃহ ও মধুমিতা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন ফারুক সাহেবের ২১তম মৃত্যুবার্ষিকী। তিনি মধুমিতা গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম মো. সিরাজউদ্দিন সাহেবের জ্যেষ্ঠপুত্র। তার রুহের মাগফেরাত কামনায় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
নূরুল আবছার চৌধুরী
আজ ২৭ জুলাই বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী নূরুল আবছার চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারার শিলাইগড়ায় মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, কোরানখানি, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। বাদ আছর এনএনসি গ্রুপের প্রধান কার্যালয় আগ্রাবাদস্থ শাহজাদী চেম্বারে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
মো. ইউনুস খান
মহান মুক্তিযুদ্ধের সংগঠক, পটুয়াখালী জেলা ন্যাপের সহ-সভাপতি, কালাইয়া থানা ন্যাপের সভাপতি মো. ইউনুস খান (৭০) গত ২৩ জুলাই দুররাগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)।