চট্টগ্রামে মীর নাছিরের ইফতার মাহফিল

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ যাকেই নির্বাচিত করবে বিএনপি তাকেই মেনে নিবে। চট্টগ্রামে হাটহাজারীবাসীর সম্মানে মীর মোহাম্মদ নাছির উদ্দিনের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাটহাজারী উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি এসএম কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড.সিদ্দিক আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ড. জাফর উল্লাহ তালুকদার, রসায়ন বিভাগের অধ্যাপক আবদুল মান্নান, উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান প্রমুখ। হেফাজতে ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা চিকনদন্ডী ইউনিয়ন শাখার আয়োজনে গতকাল এক খন্দকীয়া হামিউছুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি হেফাজতের পৌর সেক্রেটারি মাওলানা নাছির উদ্দিন মুনির।