চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের জন্য কবরস্থান নির্মাণ করেছে সিটি করপোরেশন
প্রকাশ : ২৬ জুলাই ২০১৩, ২২:৫০
নগরীর আরেফিন নগরে মুক্তিযোদ্ধাদের জন্য পৃথক কবরস্থান, মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। নবনির্মিত এই কবরস্থান ও মসজিদ কমপ্লেক্স গতকাল শুক্রবার দুপুরে উদ্বোধন করেন সিটি মেয়র এম মনজুর আলম। উল্লেখ্য, সিটি করপোরেশনের মালিকানাধীন প্রায় ১ একর জমির ওপর প্রায় ৭৫ লক্ষ টাকা ব্যয়ে এ কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। আধুনিক ইসলামী স্থাপত্য নকশা অনুসরণ করে নির্মাণ করা হয়েছে এই মসজিদ ও কবরস্থান। এই কবরস্থানে শুধু মুক্তিযোদ্ধাদেরই দাফন করা হবে। তবে সংলগ্ন কেন্দ্রীয় কবরস্থানে সাধারণ মুর্দা দাফনের কাজ আগের নিয়মেই বহাল থাকবে।