ঐতিহাসিক বদর দিবস আজ

আজ ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস। হিজরি দ্বিতীয় বর্ষে রমজান মাসের এই দিনে বদর প্রান্তরে ইসলামের প্রথম সম্মুখযুদ্ধে মহান রাব্বুল আলামিন সরাসরি সাহায্য দানের মাধ্যমে মুসলমানদের বিজয় দান করেন। তাই এ দিবসকে ইয়াওমুল ফুরকান বা সত্য-মিথ্যার পার্থক্যের দিন বলা হয়। সত্যপথের অনুসারী অল্পসংখ্যক রোজাদার মুসলমান বিশাল অস্ত্রশস্ত্রে সজ্জিত মিথ্যার অনুসারী কাফের মুশরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে সত্য-মিথ্যার চিরপার্থক্য সূচিত হয়ে যায়। এই দিবস উপলক্ষে বিভিন্ন ইসলামী সংগঠন অনুষ্ঠান পালন করবে।