ব্ল্যাক অ্যান্ড হোয়াইট

একুশে টেলিভিশনে প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’। ইফতেখার আহমেদ ফাহমির রচনায় এবং অর্ক মোস্তফার পরিচালনায় ধারাবাহিক নাটকটি প্রতি রবি ও সোমবার রাত ৮টা ২০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে। কাহিনীতে দেখা যাবে—শিমু ও ফয়সাল দম্পতি। শিমু ও ফয়সাল দুজনই চাকুরে। সে ভীষণ আত্মকেন্দ্রিক ও বদরাগী প্রকৃতির এবং তার বর্তমান অবস্থানে মোটেও সন্তুষ্ট নয়। শিমু ফয়সালকে সাহায্য করতে চাইলেও পারে না। সে কিছুতেই ফয়সালকে বুঝে উঠতে পারে না। একসময় শিমুও নিজেকে গুটিয়ে নেয়। নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এবং নারীর অবস্থান নিয়ে নাটকের কাহিনী এগিয়ে যায়।