গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ১৯:৩৬
গিনেজের পাতায় কিছু রেকর্ডের অবস্থান যেমন টিকে থাকে দিনের পর দিন, তেমনি সময়ের পালাবদলের সাথে সাথে দ্রুত মালিকানা পাল্টায় এমন রেকর্ডও নেহাত কম নয়। আর গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের এমনই একটি আলোচিত রেকর্ড ক্যাটাগরি হলো সবচেয়ে বেশি বয়সী মানুষের রেকর্ড। গেল ১২ জুন সবচেয়ে বেশি বয়সের মানুষ হিসেবে জাপানের জিরোমন কিমুরার মৃত্যুর পর গিনেজের সবচেয়ে বেশি বয়সী পুরুষ এবং একই সাথে সবচেয়ে বেশি বয়সী মানুষের রেকর্ডটি শূন্য হয়ে যায়। আর সেই শূন্য স্থানেই এবার উঠে এসেছে নিউইয়র্কের গ্র্যান্ড আইল্যান্ডের সানচেজ ব¬াজকুয়েজের নাম। সম্প্রতি ১১২তে পা দেওয়া সানচেজকে তার জন্ম সনদ যাচাইয়ের পর সবচেয়ে বেশি বয়সী পুরুষের এই স্বীকৃতি দিয়েছে গিনেজ কর্তৃপক্ষ।